শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

মিনহাজুল আবেদীন : [২] ৬ মাস আগে বিয়ে হয়েছে। এখন তিনি অন্তঃসত্ত্বা। তারপরও স্বামীর বাড়িতে ঠাঁই হচ্ছে না গৃহবধূর। দাবিকৃত যৌতুকের ৫ লাখ না দেয়ায় তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাঁচআড়া গ্রামে। বাংলানিউজ

[৩] বুধবার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। প্রিয়.কম

[৪] জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের তৈজুদ্দিনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী পাঁচআড়া গ্রামের সিরাজুল মোল্লার ছেলে মো. শহিদুল ইসলামের সঙ্গে। বিয়ের পর গৃহবধূ স্বামীর বাড়িতে যেতে চাইলে বিভিন্ন টালবাহানায় স্বামী তাকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। গৃহবধূ তাসলিমা তার শ্বশুর বাড়ি যেতে স্বামী শহিদুলকে চাপ দিলে তিনি পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের এত বড় অংকের টাকা দিতে না পারায় তাসলিমাকে বাড়িতে নেননি শহিদুল। জাগোনিউজ

[৫] এরই মাঝে ওই গৃহবধূ হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। পরে বাধ্য হয়ে সোমবার বিকেলে তাসলিমা নিজের স্বামীর বাড়িতে ওঠেন। সেখানে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে অমানুষিক নির্যাতন করে। পরের দিন আবার স্বামীর বাড়িতে গেলে তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয় স্বামীর পরিবারের লোকজন। পরে তাসলিমার পরিবারের লোকজন তাসলিমাকে আহত অবস্থায় উদ্ধার করে বুধবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়