শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীতে ইঞ্জিন চালিত ভ্যান থেকে পড়ে হিয়া (১১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১৪ জুলাই) শহরের পিয়ারপুর এলাকায় সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত হিয়া হাবুল ইসলামের মেয়ে ও পিয়ারাখালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে রাখা একটি ইঞ্জিন চালিত ভ্যানের উপরে উঠে লাফালাফির এক পর্যায়ে পা ফসকে ব্রেকের রডের উপর পড়ে যায় হিয়া। রড় হিয়ার গলায় ঢুকে মারাত্মকভাবে রক্তক্ষরণ শুরু হয়।পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় হিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। এখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯ টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ওই শিশুর মৃত্যু দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়