শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে যাবে বহু বছর: জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন বহু বছর পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এসডিজি অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান। জাগো নিউজ

জাতিসংঘ মহাসচিব বলেন, করোনা সংকট আঘাত হানার আগে থেকেই বিশ্ব ২০৩০ সালের লক্ষ্য অর্জনের সঠিক পথে ছিল না। একসময় আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল।

তিনি বলেন, কোভিড-১৯ আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পেছনে নিয়ে যেতে পারে। এটি দেশগুলোকে বিশাল আর্থিক ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই সংকট আমাদের এসডিজি থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে।

এসডিজি হচ্ছে ২০৩০ সালের মধ্যে ক্ষুধা নিরসন, লিঙ্গসমতা, শিক্ষায় সমতা, চাকরির নিশ্চয়তা, অর্থনৈতিক উন্নয়নহসহ মোট ১৭টি লক্ষ্য অর্জনের বৈশ্বিক পরিকল্পনা।

গুতেরেস বলেন, করোনাভাইরাস এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব আগে থেকেই অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন, অব্যাহত লিঙ্গবৈষম্য এবং অর্থায়নে বিশাল ব্যবধানের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে।

তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে- আমি এটা বলতে আসিনি। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। করোনা সংকট আমাদের অতীত ও বর্তমান ব্যর্থতার জন্যই ধ্বংসলীলা চালাচ্ছে।

এসময় এসডিজি অর্জনে বিশ্বনেতাদের প্রতি কঠোর ও প্রয়োগযোগ্য সমাধান খোঁজার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়