শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেপ্তার

সুজন কৈরী, জেরিন আহমেদ : [২] হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকা, টেস্ট না করেই কোভিড পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় র‌্যাবের দায়ের করা মামলার ২ নম্বর আসামি রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা মামলায় রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হবে।

[৪] এর আগে গত ৮ জুলাই রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেপ্তার করে র‌্যাব।

[৫] দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। গত ৭ জুলাই রাতে দায়ের হওয়া মামলাটি তদন্ত করছিলেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর গাজী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়