শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল হাটের নামে প্রতারিত হতে পারেন কোরবানি দাতারা : ওলামা লীগ

ডেস্ক রিপোর্ট: [২] মঙ্গলবার এক মানববন্ধনে ১২ দফা দাবিতে নেতারা আরও বলেন, ঢাকাসহ চার নগরীতে পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখান করেছে ওলামা লীগ। কোভিড অথবা যানজটের অজুহাতে কোরবানির পশুর হাট রাজধানীর বাইরে নেওয়ার সিদ্ধান্ত দেশের মুসলমান সমাজ বরদাশত করবে না।

[৩] মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল হাটের নামে প্রতারিত হবেন কোরবানি দাতারা। কাজেই ডিজিটাল হাট বসানো যাবেনা। ২ কোটি জনসংখ্যার ঢাকা শহরে এলাকাভিত্তিক কমপক্ষে ২ শ’ কোরবানির হাট বসানো হোক। কোরবানির হাট ১০ দিন করার দাবি জানান তারা।

[৪] মানববন্ধনে বক্তরা বলেন, পবিত্র কোরবানির হাট নিষিদ্ধ করলে বা হাটের সংখ্যা কম করা হলে কোরবানি নিরুৎসাহিত করা হয়। এতে সরকারের মর্যাদা ক্ষুণ্ন হয়।

[৫] কোরবানি ঈদে সরকারিভাবে ১২ দিন ছুটি দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, কোরবানির হাট ইবাদতের হাট। কাজেই এ হাটে গান-বাজনা, গরুর ছবি তোলা ইত্যাদি হারাম কাজ মুক্ত করা হোক।

[৬] বক্তারা বলেন, প্রতিটি কোরবানির হাটে পর্যপ্ত টয়লেট, এটিএম বুথ, জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হোক। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের গাড়ীতে চাঁদাবাজি এবং ঈদের দিন চামড়া সংগ্রহে মাস্তানদের উৎপাত বন্ধ করা হোক।

[৭] সমাবেশ ও মানববন্ধনে সমন্বয় করেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, দপ্তর সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ