শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ১৭ বছর পর মৃত্যুদণ্ড কার্যকরে বাধা দূর, ৩টি কার্যকর হবে এ সপ্তাহেই

রাশিদ রিয়াজ/বাশার নুরু : [২] যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করতে দেশটির আইন বিভাগের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা খারিজ করে এসব আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। ওয়াশিংটন ডিসি’র ফেডারেল জাজ তানিয়া চটকান এ রায় দেন। আরটি

[৩] ২০০৩ সালের পর প্রথম তিন খুনের আসামি ড্যানিয়েল লুইস লির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে অন্তত ৪ জন আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হবে আগামী মাসে। বাকি ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এ সপ্তাহেই।

[৪] মার্কিন সুপ্রিমকোর্টে ৫-৪ ভোটে মৃত্যুদণ্ডের পক্ষে রায় আসে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর অমানবিক ও অপ্রচলিত পদ্ধতি বলে এর বিরুদ্ধে আসামিপক্ষ মামলা করেছিল। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, আইন বিভাগ যাতে দেশের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখতে পারে, এ জন্য দণ্ডাদেশ কার্যকরের বাধা দূর করা হয়েছে।

[৫] এদিকে কোভিডের কারণ উল্লেখ করে তিন খুন মামলার আসামি লির মৃত্যুদণ্ড পরে কার্যকরের আবেদন করেছে ইন্ডিয়ানার প্রশাসনের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়