শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ মিলিয়ন ইউরো জরিমানা গুনে মাঠে ফিরছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: [২] উঠে গেছে নির্বাসন, মাঠে ফিরছে ম্যানসিটি। আর্থিক অস্বচ্ছতার দায়ে ম্যানচেস্টার সিটিকে আগামী ২ বছরের জন্য ইউরোপীয়ান ক্লাব ফুটবল থেকে নির্বাসিত করেছিলো উয়েফা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে খেলার আন্তর্জাতিক আদালত কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টস বা সংক্ষেপে সিএএস-এর দ্বারস্থ হয়েছিলো ম্যানসিটি। অবশেষে মিলেছে মুক্তি, উয়েফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেয়েছে তারা। এতে করে ক্লাবের উপর থেকে উঠে গেল নির্বাসনের শাস্তি।

[৩] গত ১৪ ফেব্রুয়ারি উয়েফা ম্যানসিটিকে ২ বছরের জন্য ইউরোপীয়ান টুর্নামেন্ট থেকে নির্বাসিত করার পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করেছিলো। সিএএস-এর রায়ে নির্বাসন উঠে গেলেও জরিমানা দিতে হবে প্রিমিয়ার লিগ জায়েন্টদের। যদিও সেটাও কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই।

[৪] উয়েফা ম্যানসিটির কাছ থেকে জরিমানা ধার্য করেছিল ৩০ মিলিয়ন ইউরো। সিএএস সেটা কমিয়ে ১০ মিলিয়ন ইউরো করে। জরিমানার অর্থ সরকারিভাবে রায় ঘোষণার ১৩ জুলাই জমা দেয় ক্লাবটি।

[৫] সিএএস তাদের রায়ে সিটিকে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ থেকে মুক্তি দিলেও উয়েফার সঙ্গে অসহযোগিতার দায় থেকে নিষ্কৃতি দেয়নি। সেকারণেই জরিমানা গুনতে হবে তাদের। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর এই যে, আদালতের রায়ে গার্দিওলাদের আর চ্যাম্পিয়ন্স লিগ খেলা আটকাবে না।
- বিবিসি স্পোর্টস

  • সর্বশেষ