শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ১৬৭ জন কোভিডে আক্রান্ত

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯৬ জন ও ৭১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৭৬৪ জনে।

[৩] মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এছাড়া ১৭ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৩ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪ জন, শেভরণ ল্যাবে ৩১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, সোমবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ টি। এর মধ্যে ৯২ টি বিআইটিআইডিতে, ০০ টি সিভাসুতে, ১৮৮ টি চমেকে, ১৭৭ টি চবিতে, ২৬৭ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১১৪ টি শেভরণ ল্যাবে এবং ১৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাব চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষার তথ্য পায়নি সিভিল সার্জন অফিস।

[৭] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, আনোয়ারার ৫, চন্দনাইশের ১৩, পটিয়ার ৪, বোয়ালখালীর ৫, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১৫, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৭, সন্দ্বীপের ২, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।

[৮] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪১৪ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়