শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার মাঠে ফিরছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বের অনেক দেশে যখন প্রতিদিন হাজার হাজার ক’রোনাভাইরাসে আ’ক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে, তখন গত জুন মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ নিশ্চিত হয়েছিল মাত্র দুজনের। শুধু তাই নয়, এর আগের ২৪ দিন নিউজিল্যান্ডে একজনও ক’রোনাভাইরাসে আ’ক্রান্ত শনাক্ত হয়নি।

[৩] আর তাই ইতিমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে নিউজিল্যান্ডের মানুষের জীবনযাপন। সেই সাথে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ড ক্রিকেটও। চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পুরুষ এবং নারী ক্রিকেটাররা ফিরবেন অনুশীলনে। যদিও ইতিমধ্যেই নারী দলের বেশ কয়েকজন যোগ দিয়েছেন অনুশীলনে।

[৪] ক্রিকেটারদের অনুশীলন আজ (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, “শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মোট ৬টি দলে ভাগ করা হয়েছে। এই ৬টি দল আলাদা আলাদাভাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।”

[৫] “এদিকে চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পুরুষ এবং নারী ক্রিকেটাররা লিঙ্কনের হাই পারফরম্যান্স ইউনিটে স্কোয়াড ট্রেনিংয়ে ফিরছে। মোট ৬টি দলে ভাগ করা হয়েছে এই ট্রেনিং ক্যাম্পকে। শীত আসা পর্যন্ত (সেপ্টেম্বর) তারা অনুশীলন চালিয়ে যাবে।”

[৬] তারা আরও জানান, “সাউথ আইল্যান্ড এবং ওয়েলিংটন ভিত্তিক বø্যাক ক্যাপ্স এবং হোয়াইট ফার্নস এই সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবে কেন্টারবুরি হাবে। এরপর দ্বিতীয় বৃহৎ অনুশীলন অনুষ্ঠিত হবে ১৯ জুলাই থেকে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে।”
- ক্রিকেট ফিন্স

  • সর্বশেষ