শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ লাখ টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর বাবা আটক

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবা ইন্তেজার রহমানকে (৬০) সাত লাখ টাকাসহ আটক করেছে সোনাতলা থানার পুলিশ। এ সময় তার সহযোগী আরও চারজনকে একটি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ।

[৩] গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে সোনাতলা উপজেলা সদরের গড়ফতেপুর তিনমাথা মোড়ে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবা ও সারিয়াকান্দী উপজেলার নারচি বাসিন্দা ইন্তেজার রহমান (৬৫), একই এলাকার রোহান ফয়সাল (২৫), ফারবিন বিন রশিদ (২০), মিকানুর রহমান (২৬) ও মাইক্রোবাসচালক ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার জামাল হোসেন (৩০)।

[৫] জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৪৯৬) নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা মোড়ে মাইক্রোবাসটি আটক করে। এ সময় ওই মাইক্রোবাসে ব্যাগ ভর্তি টাকা ও ট্রাক মার্কার পোস্টার দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মাইক্রোবাসসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

[৬] সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মন্ডল বলেন, ‘নগদ ৭ লাখ টাকা ও পোস্টারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে এমনটা হতে পারে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়