শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামনগরে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: [২] শ্যামনগরে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান। ফুটবল একাডেমিতে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।

[৩] সোমবার (১৩ জুলাই ২০২০) বেলা ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে শ্যামনগর ফুটবল একাডেমির চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ আলমগীর কবীর রানার হাতে শ্যামনগর ফুটবল একাডেমীর সকল খেলোয়ার বৃন্দের খেলার মানোন্নয়নের জন্য চারটি ফুটবল প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ফুটবল একাডেমীর খেলোয়াড় মো. মেহেদী হাসান।

[৪] এ সম্পর্কে শ্যামনগর ফুটবল একাডেমির চেয়ারম্যান শেখ আলমগীর কবীর রানা বলেন, একাডেমির খেলার মানোন্নয়নের জন্য পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা করবেন বলে উপজেলা চেয়ারম্যান মহোদয় আশ্বাস প্রদান করেছেন। এছাড়াও তিনি শ্যামনগর ফুটবল একাডেমির প্রশিক্ষক, সকল কর্মকর্তা, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়