শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ হাজার হংকংবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেবে অস্ট্রেলিয়া

লিহান লিমা:[২] অস্ট্রেলিয়ার সরকার বলেছে, দেশটিতে বর্তমানে বসবাসরত ১০ হাজার হংকংয়ের পাসপোর্টধারী তাদের বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন। এপি

[৩] প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার মনে করছে আধা-স্বায়ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের ওপর নতুন জাতীয় নিরাপত্তা আইন আরোপের ফলে হংকংয়ের গণতন্ত্রপন্থী সমর্থকরা রাজনৈতিক নির্যাতন ও ধর-পাকড়ের মধ্যে পড়বেন।

[৪] হংকংয়ের অভিবাসন মন্ত্রী অ্যালান তুজ বলেন, এই আইনের মানে হলো হংকংয়ের পাসপোর্টধারীরা এখন অনত্র যাওয়ার চিন্তুা করবেন এবং এই কারণেই আমরা তাদের জন্য এই সুযোগ উন্মুক্ত করেছি।

[৫] গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সরকার হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল করে। কিছুদিন আগে একই ঘোষণা দেয় ব্রিটেন ও কানাডা।

[৬] চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, এর মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতি চীনের নীতি বদলাবে। এর আগে ব্রিটেন ৩০ লাখ হংকংয়ারদের জন্য অভিবাসনের পথ উন্মুক্ত করার ঘোষণা দিলে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ব্রিটেনকে হুঁশিয়ারি দেয় বেইজিং। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ