শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক দুর্নীতি: কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

বাশার নূরু: [২] কোভিড-১৯ কালীন মাস্ক, পিপিইসহ অন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে এদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] রোববার দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর পাঠানো এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

[৪] যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক সহকারী পরিচালক উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক, (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ব (স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির।

[৫] এদের মধ্যে প্রথম তিনজনকে আগামী ১৯ জুলাই এবং পরবর্তী তিনজনকে ২০ জুলাই তারিখে তলব করা হয়েছে।

[৬] নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শোনা ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

  • সর্বশেষ