শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ৭

এম.ইউছুুপ, চট্টগ্রাম প্রতিনিধি : [২] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪]  প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে আসেন শিক্ষা উপমন্ত্রী। তিনি চলে যাওয়ার পর তুচ্ছ ঘটনার জেরে উভয় পক্ষের অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটলে চার পুলিশসহ সাতজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

[৫] জহিরুল হক ভূইয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের পক্ষে সংর্ঘষ হয়েছে। এখন মেডিকেল কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়