শিরোনাম
◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে ◈ হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন ◈ সচিবালয়ে ২১ তলা আধুনিক ভবন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন মেলেনি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যখাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি যুব মৈত্রীর

সমীরণ রায় : [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, সরাসরি জনসাধারণের স্বাস্থ্যসেবাখাত দীর্ঘদিন দুর্নীতির ও সিণ্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। স্বাস্থ্যখাতের দুর্নীতি পরায়ন ব্যক্তি ও গোষ্ঠীকে করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুর্নীতিকে সরকার জিরো টলারেন্স বললেও বাস্তবতা হচ্ছে সরকারের চাইতেও তারা শক্তিশালী। রিজেন্ট হাসপাতাল মালিক সাহেদ এখনো গ্রেফতার হয়নি। সাহেদের পিছনে যারা তাকে শক্তি যুগিয়েছে তারাও ধরাছোয়ার বাইরে।

[৩] তারা বলেন, করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করার পর থেকে মাস্ক ও পিপিই কেলেঙ্কারিসহ সামগ্রিক উদাসীনতায় স্বাস্থ্যমন্ত্রীর কর্মকাণ্ডে প্রমাণিত তিনি অযোগ্য ও ব্যর্থ। সম্প্রতি সরকার করোনা টেস্টের জন্য সরকারি ও বেসরকারি ল্যাবে টেস্টের ফি নির্ধারণ করেছে, যা জনসাধারণের সঙ্গে তামাসা। করোনা টেস্টের সব প্রকার ফি প্রত্যাহার করতে হবে। স্বাস্থ্যখাতকে জনগণের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়