শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাড়িতে ঢুকে মেম্বারকে খুন করলেন কৃষক

বগুড়া প্রতিনিধি: [২] জেলার ধুনট উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল খালেক (৫৫) নামে এক ইউপি সদস্যকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল খালেক উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি চকমেহেদী গ্রামের কেসমত আলীর ছেলে।

[৩] শনিবার (১১ জুলাই) বিকেলে ইউপি সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষককে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

[৪] জানা গেছে, আব্দুল খালেক দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের জানালা খোলা ছিল। এ সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম জানালা দিয়ে বিছানায় ঘুমানো আব্দুল খালেকের মাথায় শাবল দিয়ে কয়েকটি আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে আব্দুল খালেক মারা যান।

[৫] স্থানীয়রা জানায়, রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে। কিন্তু তারপরও কৃষক রফিকুলের মনের ক্ষোভ শেষ হয়নি। এ ঘটনার জের ধরে রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে আব্দুল খালেককে খুন করেছেন।

[৬] ধুনট থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এই খুনের নেপথ্যে নারীঘটিত বিষয় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কৃষককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ