শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে এ বার মেধার ভিত্তিতে অভিবাসন, বিল আনছে ট্রাম্প সরকার

নিউজ ডেস্ক: [২] যুক্তরাষ্ট্রে বিদেশিদের অভিবাসন দেওয়ার ক্ষেত্রে মেধা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযুক্তিগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: আনন্দবাজার।

[৩] টিভি চ্যানেল ‘টেলিমুন্ডো’য় এক সাক্ষাৎকারে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রস্তাবিত নতুন বিলে আমেরিকায় অভিবাসনের অধিকার দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের নাগরিকদের মেধা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযুক্তিগত দক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। যে শিশুরা আমেরিকায় এসেছে অন্যান্য দেশ থেকে তারাও যাতে পরে মার্কিন নাগরিকত্বের অধিকার পায়, এই বিলে তারও ব্যবস্থা রাখা হবে।

[৪] মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বিলটি আনার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়