শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ব্যাংক গভর্নরের বয়স সীমা বৃদ্ধি বিল অনুমোদন করলেন রাষ্ট্রপতি

আনিস তপন ও ইসমাঈল আযহার: [২] দুই বছর বাড়িয়ে সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২০’ অনুমোদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

[৩] এ বিষয়ে রাষ্ট্রপতির তথ্যসচিব জয়নাল আবেদীন এই প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সংসদে বিলটি পাস হওয়ার পর রাতেই তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বঙ্গভবনে পাঠানো হয়।

[৪] উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর ফজলে কবিরের শেষ কার্যদিবস ছিলো গত ২ জুলাই।

[৫] আইন সংশোধনের পর নতুন গভর্নর নিয়োগ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসূফ হারুন জানান, এ সংক্রান্ত কোনো প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেনি। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় গভর্নর নিয়োগ দিবে কীভাবে? তিনি বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। এই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে।

[৬] বিদ্যমান আইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সীমা ছিলো ৬৫ বছর, নতুন সংশোধিত আইনে তা ৬৭ করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়