শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারীরিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখুন : ডেপুটি স্পিকার

সমীরণ রায় : [২] সুইড বাংলাদেশ উপদেষ্টা পরিষদের সভাপতি ফজলে রাব্বী মিয়া আরও বলেন, করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন খুবই সুন্দরভাবে শেষ করেছি। যা পৃথিবীর বহু দেশই পারেনি। বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ।

[৩] তিনি বলেন, করোনার সময়েও নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করে সুইড বাংলাদেশ প্রমাণ করলো তারা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তাদের আয়-ব্যয়ের স্বচ্ছতা রয়েছে। তারা জবাবদিহিতায় বিশ্বাসী।

[৪] শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা ও সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে ‘সুইড বাংলাদেশ’ আয়োজিত জাতীয় কাউন্সিলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

[৫] অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এরআগে, ডেপুটি স্পিকার সুইড রত্নাগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ ও সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা উদ্বোধন করেন।

[৬] ‘বিদুষী ছিলেন হিতৈষী: মমতাজ বেগম বকুল স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

[৭] অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জওয়াহেরুল ইসলাম মামুন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়