শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী একদিনে কোভিডে শনাক্তের রেকর্ড

মহসীন কবির : [২] বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ দুই লাখ ২২ হাজার ৮২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মোট শনাক্ত হওয়া রোগী ১ কোটি ২৪ লাখ। এছাড়া নতুন আরো সাড়ে ৫ হাজারসহ মোট মৃত্যু ৫ লাখ ৫৭ হাজারের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৭২ লাখ মানুষ।

[৩] ভারতে গত দু'দিন ধরেই দৈনিক ২৫ হাজার করে শনাক্ত হচ্ছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে রেকর্ড ২৫ হাজার ৭৯০ জন। ভারতে মোট শনাক্ত প্রায় ৮ লাখ। ২৪ ঘন্টায় নতুন ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো।

[৪] এদিকে যুক্তরাষ্ট্রেও দ্বিতীয় দিনের মতো ৬১ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩২ লাখ ছাড়িয়েছে। নতুন করে ৯৬০ জন মোট মৃত্যু এক লাখ ৩৫ হাজারের বেশি। ব্রাজিলেও শনাক্ত হয়েছে ৪২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ১৭ লাখের বেশি। দক্ষিণ আমেরিকায় মোট শনাক্ত ১৭ লাখের বেশি। মোট মৃত্যু এক রাখ ছাড়িয়েছে।

[৫] কোভিড সংক্রমণ বেড়েছে সাউথ আফ্রিকাতেও। ২৪ ঘন্টায় সাউথ আফ্রিকায় রেকর্ড শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর মোট মৃত্যু হয়েছে প্রায় চার হাজার।

  • সর্বশেষ