শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতেও বিভিন্ন দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: ইরান

ইয়াসিন আরাফাত : [২] বৃহস্পতিবার এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়েশন বা এপিএ'র ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ কলিবফ। এসময় তিনি আমেরিকার এ ধরণের অমানবিক নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি করোনা পরিস্থিতির আলোকে আইন প্রণয়নের দিকে সংসদগুলোর নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্সটুডে

[৩] এসময় এপিএ'র সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জোরদার করার আহবান জানান ইরানের সংসদ স্পিকার।

[৪] ইসরাইলের সম্প্রসারণকামী নীতির সমালোচনা করে কলিবফ বলেন, আমরা ইসরাইলের আগ্রাসন ও সম্প্রসারণকামী নীতি বন্ধে সর্বশক্তি নিয়োগ করতে এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়শনের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এ ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে।

[৫] তুরস্কের আয়োজনে এই প্রথম করোনা পরিস্থিতি নিয়ে এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়েশন বা এপিএ'র বৈঠক অনুষ্ঠিত হলো। এ বৈঠকে বক্তারা করোনা মোকাবেলায় এশিয়ার দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়