শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যতো কথা বলবে, ততো অক্সিজেন লাগবে, হাটু দিয়ে চেপে ধরে রাখার সময় জর্জ ফ্লয়েডকে বলেছিলো পুলিশ কর্মকর্তা

আসিফুজ্জামান পৃথিল : [২] গত ২৫ মে মার্কিন পুলিশ কর্মকর্তার পায়ের নিচে পড়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড বলছিলেন, আমি শ্বাস নিতে পারছি না। জবাবে ওই পুলিশ কর্মকর্তা চৌভিন বলেন, ‘তাহলে কথা কম বলো, চিৎকার কম করো। কথা বললো অনেক অক্সিজেন খরচ হয়।’ মিনেসোটা পুলিশের বডি ক্যামেরাতে পাওয়া ভিডিওকে এ কথা শোনা গেছে। সিএনএন।

[৩] ফ্লয়েড চিৎকার করে বলছিলেন, ‘কাম অন ম্যান, আমি শ্বাস নিতে পারছিনা, আমি শ্বাস নিতে পারছিনা। আহ! তারা আমাকে মেরে ফেলবে। আমি শ্বাস নিতে পারছি না। হে!’ এর মিনিট খানেক পড়েই ফ্লয়েড নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।’

[৪] মিনিয়াপোলিস পুলিশ কর্মকর্তা থমাস লেন এবং জে অ্যালেক্সান্ডারের বডি ক্যামেরা থেকে ফ্লয়েডের শেষ সময়ের ভিডিও পাওয়া গেছে। বুধবার মিনিয়াপোলিস স্টেট আদালতে এই ভিডিও দাখিল করা হয়।

[৫] এই ভিডিও দাখিল করে লেনের আইনজীবি তার মক্কেলের বেকসুর খালাস দাবি করেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তা লেন এই হত্যার সঙ্গে জড়িত নন। এককভাবে হত্যা করেছে পুলিশ কর্মকর্তা চৌভিন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ