শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার কাছে দিল্লির কৃতজ্ঞতা

ডেস্ক রিপোর্ট : [২] ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে বাংলাদেশের সহযোগিতার জন্য ঢাকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে চিঠি দিয়ে এ কৃতজ্ঞতা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এতে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের পক্ষে ভারত বলেও জানানো হয়।

[৩] প্রসঙ্গত, ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে ভারত। আর নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

[৪] ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলেন, ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে ভারত নির্বাচিত হওয়ায় ধন্যবাদ। এ সফলতায় আপনার সহযোগিতাকে ভারত গভীরভাবে মূল্য দেয়। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি অর্থবহ ও ফলপ্রসূ সময় কাটাতে চায় ভারত। ভারত বহুপাক্ষিক ফোরামের সংশোধনে দৃঢ় বিশ্বাসী। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে অন্যান্য অংশিদার দেশগুলোর সঙ্গে বিস্তৃত ও উদ্ভাবনী সমাধানে আগ্রহী ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে সম্প্রতি লেখা এক পত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সকলের মঙ্গল নিহিত। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

[৫] করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ড. এস জয়শংকর। এছাড়া দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও তিনি পত্রে উল্লেখ করেন।জাগো নিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ