শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থী ফেরত পাঠানো নিয়ে মার্কিন আদালতে মামলা

মিনহাজুল আবেদীন : [২] যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলোর সব বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। বিবিসি

[৩] বুধবার বোস্টন ডিস্ট্রিক্ট কোর্টে যুগ্মভাবে এই মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

[৪] হার্ভার্ডের প্রেসিডেন্ট লরেন্স ব্যাকো বলেন, ‘এই মামলাটি কঠোরভাবে অনুসরণ করব যেন আমাদের এবং দেশব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফেরত পাঠানো ঝুঁকি ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে।’ আল জাজিরা

[৫] জানা গেছে, এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীদের মধ্যে যারা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়মের বাইরে গেলে শাস্তিও ভোগ করতে হতে পারে। তবে, এ ভিসা নিষেধাজ্ঞা নতুন শিক্ষাবর্ষে থাকবে না। কেএএ

[৬] এদিকে আইসিইর এ আদেশের পরপরই এর বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির রাজনীতিবিদ-শিক্ষাবিদরা। জাগোনিউজ

[৭] নিউইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা সাংবাদিক এলিজাবেথ স্পাইয়ার্স বলেছেন, অনেক শিক্ষার্থী এই ভিসার ওপর নির্ভরশীল এবং তারা নিজ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্যসহ অন্যান্য সমস্যার কারণে অনলাইন ক্লাসে ঠিকমতো যোগ দিতে পারবে না। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়