শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডিয়ান কৃষিমন্ত্রী মেরি-ক্লাড ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বৈঠক

আনিস তপন : [২] মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনলাইন জুম প্ল্যাটফর্মে এ বৈঠকে বাংলাদেশের কৃষিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কানাডার কৃষিমন্ত্রী ও কৃষি-খাদ্য মন্ত্রী ম্যারি-ক্লদ বিবেউ (Marie- Claude Bibeau) বৈঠক করেন।

[৩] বাংলাদেশ এখন দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে কৃষিকে বানিজ্যকরণের গুরাত্বারোপ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, এ জন্য এগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির প্রয়োজন রয়েছে বাংলাদেশের। তিনি বলেন, বাংলাদেশ এ দুইক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সেজন্য এগ্রো-প্রসেসিং যান্ত্রিকীকরণ ও কৃষিপণ্যের রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে পারে কানাডা।

[৪] কানাডায় মৌসুমি-কৃষি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে এবং বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারী প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মৌসুমি ও অস্থায়ী ভিত্তিতে এসব কর্মীকে কৃষি শ্রমিক হিসাবে কানাডা নিতে পারে বলেও জানান, ড. রাজ্জাক।

[৫] চাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী কানাডাকে বাংলাদেশ থেকে চাল আমদানির অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে সেদেশে আম রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

[৬] কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে কানাডার কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী ম্যারি ক্লদ বিবেউ বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি শ্রমিক নেয়া, চাল ও আম আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে জানিয়ে কানাডার কৃষিমন্ত্রী আরো বলেন, এগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের বাজারজাত করণে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন। তাছাড়া বাংলাদেশকে কৃষি গবেষণা প্রশিক্ষণসহ কারিগরি সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়