শিরোনাম
◈ বিদেশগামীদের ব্যাংক স্টেটমেন্ট সহজে যাচাই করতে কিউআর কোড বাধ্যতামূলক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ

সাইদ রিপন: [২] গত ২০১৮-১৯ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মে মাসের তুলনায় জুনে মূলস্ফীতি কিছুটা বেড়েছে। বন্যার ধাক্কায় এমনটা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ, জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক শূণ্য ২ শতাংশ।

[৩] সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র দেখা গেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ভার্চ্যুয়াল সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। সভা শেষে মন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

[৪] পরিকল্পনামন্ত্রী বলেন, মে মাসের তুলনায় জুনে শূণ্য দশমিক ৬৭ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে। বন্যার কারণে সবজির ক্ষতি হয়েছে। তাছাড়া এমনিতেই আষাঢ়-শ্রাবণ মাসে অতিবৃষ্টির কারণে এ সময়টাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে যায়। তবে আমরা আশা করছি, বন্যার পানি নেমে গেলে দ্রুত রাস্তা-ঘাট সংস্কার হবে, তখন সরবরাহ চেইন স্বাভাবিক হবে। ফলে মূল্যস্ফীতিও কমে আসবে।

[৫] বিবিএস’র তথ্যানুযায়ী, বছরওয়ারি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে ডাল, চিনি, মুড়ি, মাছ-মাংস, ব্রয়লার মুরগি, ফল, তামাক, দুধজাতীয় পণ্য এবং অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বাড়তি। এছাড়া মাসওয়ারি ডিম, শাক-সবজি ও মসলা জাতীয় পণ্যের দামও ক্রেতাদের নাগালের বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়