শিরোনাম
◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্যমন্ত্রীর মতো উদ্ভট ও ডাহা মিথ্যা কথা বলার লোক কতজন আছেন জানা নেই রিজভীর

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তথ্যমন্ত্রীর চোখে মুখে মিথ্যার ঝলক বেরিয়ে আসে। তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই-আপনাদের মন্ত্রী-এমপি’রা কে মাঠে আছে, কে জনগণের পাশে আছে ?

[৩] রহুল কবির রিজভী বলেন, আপনাদের এমপি মানব পাচারের জন্য মধ্যপ্রাচ্যে গ্রেফতার হচ্ছে। অবশ্য জনগণ দেখছে-আপনাদের জনপ্রতিনিধিদের খাটের তল থেকে, মাটির তল থেকে, গ্যারেজের ভেতর থেকে শুধু চালের বস্তা, তেলে বস্তা বের হচ্ছে।

[৪] তিনি বলেন, আপনাদেরকে দেখছি-সেলফ লকডাউনে থেকে বিরোধী দল ও মতের মানুষদের বিরুদ্ধে বিষোদগার করতে। মন্ত্রী-এমপি’রা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের পাশে দাঁড়ায়নি। বিএনপি’র কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

[৫] রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা ঘরে বসে ভার্চুয়াল পদ্ধতিতে দেশ চালাচ্ছেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলাবাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। করোনায় সয়লাব জনগণ কী মরণদশায় ভুগছে এগুলি উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। করোনা পরীক্ষার ওপর ২০০ টাকা ফি ধার্য করতো না। বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালা নী তেলের দাম বৃদ্ধি করতো না। বিদ্যুতের ভুতুড়ে বিলের দাপটে সাধারণ মানুষের দম বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতো না, পাটকল বন্ধ ও পাটশ্রমিকদের ছাঁটাই করতো না।

[৬] রোববার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে একথা বলেন রিজভী । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ