শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফি বিন মর্তুজা এন্টিবডি টেস্ট করলে সুস্থতার প্রমাণ পাবেন

তরিকুল ইসলাম : [২] তার শরীরে এন্টিবডি তৈরি হয়েছে নিশ্চিত হওয়া গেলে সেটাই সুস্থতার প্রমাণ। তখন তিনি চাইলে প্লাজমা দান করে একাধিক ব্যক্তির সুস্থতায় ভূমিকাও রাখতে পারেন।

[৩] গত ২০জুন মাশরাফি কেভিড-১৯ পজিটিভ হন। ১৪ দিন পরে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং তার জ্বর, কাশি, শরীর ব্যথা, শ্বাস কিংবা ক্ষুধামন্দা কিছুই নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, আল্লহর রহমতে আমি খুবই ভালো আছি।

[৪] সুস্থতার মধ্যে গত বুধবার (১জুন) দ্বিতীয় দফায় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটভ আসায় অবাক হয়েছেন মাশরাফি।

[৫] এ বিষয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এ অবস্থায় মাশরাফি যদি এক থেকে দুই সপ্তাহ পরে আবার আরটিপিসিআর টেস্ট করেন তখন হয়তো নেগিটিভ আসতে পারে।

[৬] সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গাইড লাইন অনুযায়ী, কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পরেও আরটিপিসিআর টেস্টে পজিটিভ আসতে পারে। কারণ, তখনও রোগীর শরীর মৃত আরএনএ বহন করে থাকে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়