শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ভারতে আরো ৪৪২ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৭১

মহসীন কবির : [২]  বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্য পিছিয়ে রয়েছে ভারত। কোভিডে মোট মারা গেছেন ১৮৬৫৫ জন। আনন্দবাজার ও কোলকাতা২৪

[৩] ভারতে দেশে মোট আক্রাম্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার পেরিয়ে গিয়েছে। আরোগ্যের হার প্রায় ৬১ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, দ্রুত সংক্রমণ ধরা পড়া এবং ‘পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা’, এই তিন পর্যায়ে যথাযথ পদক্ষেপের ফলেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২২ হাজারের বেশি করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৫ জন।

[৪] মহারাষ্ট্রে এক লক্ষ ৯২ হাজারের বেশি করোনায় আক্রান্ত যা দেশে সর্বোচ্চ। মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৬। তার পরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ২ হাজার ৭২১। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। কেজরীবালের রাজ্যে করোনায় আক্রান্ত ৯৪ হাজার ৬৯৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২০ হাজার ৪৮৮। মৃত্যু হয়েছে ৭১৭ জনের। এর মধ্যে ৫৫৩ জনের কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে।

[৫] শুক্রবার প্রকাশিত রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৮ জন। সুস্থ হয়েছেন ৫৩৪ জন। সুস্থতার হার (ডিসচার্জ রেট) বেড়ে হয়েছে ৬৬.২৩ শতাংশ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ২০ হাজার ৪৮৮ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৩ হাজার ৫৭১ জন। কোভিড-১৯ টেস্ট হয়েছে প্রায় ৫ লক্ষ মানুষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়