শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সেই সুমন ‌‘পলাতক’

ডেস্ক রিপোর্ট : [২] বুড়িগঙ্গা মনিং বর্ড লঞ্চ ডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার ছিলো সাজানো নাটক। এ তথ্য নিয়ে শুক্রবার নিউজ ছাপা হলে শুক্রবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ভবন ২ থেকে সুমন ব্যাপারী পালিয়ে গেছে। বিকালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বললে তারা রোগী পরিপূর্ণ সুস্থ হওয়ায় দুপুরে সুমনের নাম কেটে দিয়ে তাকে হাসপাতাল থেকে রিলিজ করেছেন।

তবে হাসপাতালের একধিক সুত্রের অভিযোগ, পত্রিকায় নিউজ ছাপা হওয়ার পর থেকে সাদা পোষাকে অনেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মিটফোর্ড হাসপাতালে আনাগোনা দেখে ভয়ে কৌশলে সুমন ও তার স্বজনদের নিয়ে পালিয়েছে।

[৩] অন্যদিকে, বিআইডব্লিউটিএ- এর যুগ্ন পরিচারক একেএম আরিফ উদ্দিন ও সদরঘাট নৌ থানার ওসির বিরুদ্ধে ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধারটি নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এ বিষয় শুক্রবার নিউজের প্রতিবেদকে ফোনের মাধ্যমে আরিফ উদ্দিন ও নৌ পুলিশের ওসি রেজাউল করিম জানান, সুমনের উদ্ধার হওয়ার পেছনে তাদের কোন ভুমিকা ছিলো না। এব্যাপার তারা কিছুই জানেনা বলে দাবি করেছেন।

টার্মিনালের হকার সাংবাদিকদের তথ্য দিয়েছে তা সঠিক নয়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতামত, ১৩ ঘণ্টা পর পানির নিচে থেকে পরিপূর্ণ সুস্থ ও স্বাভাবিক উদ্ধার হওয়ার বিষয়টি ছিলো সাজানো একটি নাটক। আর সে করাণেই সুমন হাসপাতাল থেকে পালিয়েছে। সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আসল রহস্য উৎঘাটন হবে।

ইত্তেফাক,প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়