শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় এ পর্যন্ত ৬৭ চিকিৎসকের মৃত্যু: এফডিএসআর

শিমুল মাহমুদ: [২] আর মোট আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। সুস্থ হয়েছেন ৮০০ জন।

[৩] শুক্রবার দুপুরে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য জানান।

[৪] এফডিএসআর করোনা সংক্রমিত চিকিৎসকদের যে তালিকা করেছে, তাতে আক্রান্ত ও মৃত চিকিৎসকদের সংখ্যা ঢাকা বিভাগে সর্বাধিক। এর পরপরই রয়েছে সিলেট ও চট্টগ্রাম।

[৫] এফডিএসআরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিম্নমানের সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং যথাযথ প্রশিক্ষণের অভাবেই স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।

[৬] সংগঠনটির নেতাদের আশঙ্কা, এমন অবস্থায় বৈশ্বিক এ মহামারির ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে সারা দেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়