শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় ছাএীকে যৌন নিপীড়ন অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী কে যৌন নিপীড়ন অভিযোগ উঠেছে ঐ স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক মো.আশরাফুল আলম (হিরণ স্যার)এর বিরুদ্ধে। এঘটনায় ছাএীর মা আয়েশা বেগম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

[৩] এদিকে শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি সূএ নিশ্চিত করেছেন।
ছাএীর বিবরণ ও পরিবার সূএে জানা যায়,

[৪] স্কুল বন্ধ থাকায় মেয়েটি গত(০২) জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টার সময় সহপাঠীদের সাথে ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম হিরন এর কাছে কোচিং করতে যায়। কোচিং শেষে ফেরত আসার সময়ে তাকে একাকীত্ব পেয়ে জোর পূর্বক যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এসময় শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় শিক্ষক হিরণ। এরপর সে বাড়িতে মুখের দাগ নিয়ে বাড়ীতে ফিরলে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে শিক্ষকের অপকর্মের কথা খুলে বলেন।

[৫] এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, ছাএীর মা বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন। তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ