শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্টগ্রামে কোভিড-১৯ এ নতুন করে ২৮২ জনসহ মোট আক্রান্ত ৯৪০৫

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] একই সময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

[৩] সিভিল সার্জন কার্যালয় থেকে ৩ জুলাই (শুক্রবার) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

[৪] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৮২ জন। এদের মধ্যে নগরে ১৮২ জন এবং উপজেলায় ১০০ জন।

[৫] সিভিল সার্জন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬০টি নমুনা পরীক্ষায় ৩৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪০৩টি নমুনা পরীক্ষায় ৭০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৫জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৯৪ জন শনাক্ত হয়।

[৬] অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা শনাক্ত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ