শিরোনাম
◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ৩১১৪, সুস্থ ১৬০৬ (ভিডিও)

মহসীন কবির : [২] শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৯৬৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। মৃত্যদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছর ১ জন। ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৫ জন, ৫১ থেকে ৬০ বছর ১১ জন, ৬১ থেকে ৭০ বছর ১১ জন, ৭১ থেকে ৮০ বছর ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছে।১৮ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের, তিনজন খুলনা বিভাগের, চারজন রংপুর বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৩১ জন মারা গেছেন হাসপাতালে এবং ১১ জনের মৃত্যু হয়েছে বাসায়।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে আরও ১৪ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৬৮০৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ।

[৬] বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৮৭৭ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ২৯ হাজার ৩৭৯ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৮৭ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৩ হাজার ৪৩২ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ হাজার ৯৪৭ জন।

[৭]  বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়