শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লি ছেড়ে লক্ষ্ণৌতে স্থায়ী বসবাসের উদ্যোগ প্রিয়াঙ্কা গান্ধীর

বাশার নূরু : [২] আবাসন মন্ত্রণালয় দিল্লির লোধি এস্টেটের বাংলো ছাড়ার নোটিশ দেয়ার পর এ উদ্যোগ নিলেন এই কংগ্রেস নেত্রী। উত্তর প্রদেশে তিনি কংগ্রেসের ভিত দাঁড় করার চেষ্টা করছেন। এনডিটিভি

[৩] নোটিশে বলা হয়েছে, ১৯৯৭ সাল থেকে প্রিয়াংকার নামে সেই বাংলো বরাদ্দ। নিরাপত্তার কারণে সেই বাংলো দেয়া হয়েছিলো। এখন প্রিয়াঙ্কা গান্ধী আর এসপিজি নিরাপত্তার আওতাধীন নয়। তাই তাকে ছাড়তে হবে লোধি এস্টেটের বাংলো। ভাড়া বাবদ ৩ লাখ ২৬ হাজার রুপি বুধবারই অনলাইনে পরিশোধ করেছেন প্রিয়াঙ্কা।

[৪] আবাসন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব।

[৫] চলতি বছরের প্রথমেই বাংলো ছেড়ে লক্ষ্ণৌতে স্থানান্তরিত হওয়ার উদ্যোগ নিয়েছিলেন প্রিয়াংকা। কিন্তু লকডাউন, সংক্রমণ এবং মেয়ে মিরায়ার পরীক্ষা- সব মিলিয়ে পিছিয়ে গেছে প্রিয়াঙ্কার সেই উদ্যোগ। ইতিমধ্যে লক্ষ্ণৌতে একটা পারিবারিক বাংলো খুঁজেছেন তিনি। সেই বাংলোতে আপাতত ঘাঁটি গাড়বেন তিনি। সেখান থেকেই চলবে সংগঠনের কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়