শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুশান্তর আত্মার সঙ্গে যোগস্থাপন (ভিডিও)

তন্নীমা আক্তার : প্যারানর্মাল অ্যাক্টিভিটির মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে যোগস্থাপন করার চেষ্টা করেছেন এক যুবক। তার দাবি আত্মহত্যা নয় খুন হয়েছেন এ অভিনেতা। ইউটিউবে প্রমাণস্বরূপ প্রেতচর্চার ভিডিও প্রকাশ করে তিনিই দাবি করেছেন যে, “সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি বরং খুনই হয়েছেন!”

ওই যুবক শুধু একাই সুশান্তের আত্মার সঙ্গে যোগস্থাপন করার চেষ্টা করেননি, বরং ব্রিটিশ এক দম্পতি যারা প্যারানরম্যাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করেন, তাদের সঙ্গেও এই নিয়ে কথা বলেছেন। এবং তারাও নাকি এই একই কথা বলেছেন যে, ‘অভিনেতা আত্মহত্যা করেননি, বরং তার মৃত্যুর জন্য অন্য কোনও ব্যক্তি দায়ী!’

সংশ্লিষ্ট ভিডিও তিনটির একটিতে দেখা যাবে ওই যুবক ব্রিটিশ এক দম্পতিকে সুশান্তের মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। অনেকেই সুশান্তকে নিয়ে এই প্রেতচর্চার ভিডিওকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। নেটিজেনদের একাংশ আবার সেই ভিডিওগুলো শেয়ার করেই অভিনেতার মৃত্যুর জন্য যথাযথ তদন্তের দাবি তুলেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়