শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখে পুরোদমে যুদ্ধপ্রস্তুতি শুরু করেছে ভারত, পরিবহন উড়োজাহাজে নেয়া হচ্ছে সেনা, পাঠানো হয়েছে ট্যাঙ্ক নৌযানও

আসিফুজ্জামান পৃথিল : [২] আপাতত দুইদেশের উত্তেজনা কমার কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বরং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে দুই পক্ষই। প্যাঙগন লেকে আধিপত্য বিস্তারের জন্য নৌবাহিনীকেও যুক্ত করছে দুই পক্ষই। এনডিটিভি, দ্য ওয়াল, আনন্দবাজার

[৩] প্যাঙগন লেকে ভারতীয় সেনা টহলের জন্য এক ডজন নজরদারি নৌযান পাঠানো হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। টহলদারির জন্য চীনের রয়েছে ৯২৮বি ভেসেল। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনী যৌথভাবে এই নৌযানগুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

[৪] জরুরি ভিত্তিতে সি-৭ হেভি লিফটার উড়োজাহাজে ভেসেলগুলি লেহতে নিয়ে যাওয়া হবে।

[৫] মঙ্গলবারই ভারত ও চীনের কোর কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক হয়েছে। সেনা সরানো নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। কিন্তু এর বাইরে গালওয়ান উপত্যকা বা প্যাঙগন লেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চীন সেনা সরাবে, এমন কোনও প্রতিশ্রুতি বা আশ্বাস মেলেনি বলেই ভারতীয় সেনা সূত্রে খবর।

[৬] এদিকে লাদাখের আকাশে টহল দিতে দেখা গেছে ভারতের সু-৩০ বিমানকে। জানা গেছে, দিল্লি ও হরিয়ানার একাধিক বিমানঘাঁটিকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েচে। প্রস্তুত রাখা হয়েছে উত্তরাখণ্ডের জলি গ্রান্ট বিমান ঘাঁটিকে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়