শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্ত হতে পারে ১ লাখ: ড.ফাউচি

লিহান লিমা: [৩] যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ও করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ড. অ্যান্থনি ফাউচি মঙ্গলবার সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও অবসর ভাতা কমিটির শুনানিতে সতর্কবাণী দিয়ে বলেন, মহামারী সামলানোর পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, জনগণ সামাজিক দুরত্ব মানছে না, মাস্কও পরছে না, মানা হচ্ছে না লকডাউন খুলে দেয়ার স্বাস্থ্য বিধি। সিএনএন।

[৪] মহামারী নিয়ন্ত্রণে আনা যাবে কি না এমন প্রশ্নে ড. ফাউচি বলেন, আমরা ভুল পথে চলছি। সংক্রমণের নতুন মাত্রার দিকে খেয়াল করুন। আমাদের কার্যকরী কিছু করতে হবে এবং যা করার তাড়াতাড়ি করতে হবে। [৫] ফাউচি আরও বলেন, মহামারী শেষ হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্র কতো সংক্রমণ আর মৃত্যু দেখবে এর কোনো সম্ভাব্য সংখ্যা ভাবতে পারছি না। তবে এটি ভয়াবহ হবে। আমি নিশ্চিত এটি ভয়ানক হবে।

[৬] যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি নতুন রোগী করোনা শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২৭ লাখ। মারা গিয়েছেন ১ লাখ ৩০ হাজার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়