শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের ‘স্ট্রাক এন্ড অ্যামাজিং ডিল’, রেমডেসিভির ৫ লাখ আগাম কিনে নিল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : [২] আগামীতে যত রেমডেসিভির সরবরাহ করা হবে, তার প্রায় শতভাগই ট্রাম্প প্রশাসন কেনার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ইউরোপের দেশগুলোকে আগামী অক্টোবর পর্যন্ত এ ওষুধটির সরবরাহ পেতে বেগ পেতে হবে। সিএনএন/ডেইলি মেইল

[৩] যুক্তরাষ্ট্রে কোভিড আতঙ্কে ভ্যাকসিন নিয়ে এধরনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। জুলাই উৎপাদিত শতভাগ ছাড়াও আগস্ট ও অক্টোবরে উৎপাদিত এ ভ্যাকসিনের ৯০ শতাংশ রয়ে যাবে যুক্তরাষ্ট্রে। গার্ডিয়ান

[৪] মার্কিন ওষুধ কোম্পানি গিলিয়াড সায়েন্স ভ্যাকসিনটি এবোলা ভাইরাস চিকিৎসার জন্যে উদ্ভাবন করে, কোভিড সহ কিছু ভাইরাসকে মানবশরীরে বংশবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্তের প্রক্রিয়াটি কিছুটা থামানোর ক্ষমতা রয়েছে এই ওষুধের।

[৫] ভ্যাকসিনটির প্রয়োগ কোভিডে বেশি অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে। গড়ে রেমডেসিভিরের ৬.২৫টি ভায়াল প্রয়োজন হয়। ওষুধটির পেটেন্টের মালিকানা গিলিয়াড সায়ন্সের একার তাই কোম্পানিটিরই শুধু এই ওষুধ তৈরির অধিকার রয়েছে।

[৬] তবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুযায়ী এই ওষুধ তৈরির ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর প্রযোজ্য হবে না। বাংলাদেশের ঔষধ প্রশাসন আটটি স্থানীয় ওষুধ কোম্পানিকে রেমডেসিভির তৈরির অনুমোদন দিয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মে মাসের মাঝামাঝি সময় থেকে রেমডেসিভির উৎপাদন করে বিক্রিও শুরু করছে।

  • সর্বশেষ