শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের কেশবপুরে ছোট ভাইয়ের বাশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি: [২] জেলার কেশবপুরের দোরমুটিয়া গ্রামে ছোট ভাই মোকছেদ আলী মোড়লের (৪০) বাঁশের আঘাতে বড় ভাই কাওছার ্আলী মোড়ল (৬৬) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত তালেবুল্লাহর ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

[৩] এঘটনায় কেউ আটক হয়নি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এঘটনা নিশ্চিত করেছেন।

[৪] পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার ৩০ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই কাওছার আলী মোড়লের সাথে ছোট ভাই মোকছেদ আলী মোড়ল, সুইট ও শেফালি বেগমের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মোকছেদ আলী মোড়ল বাঁশ দিয়ে বড় ভাই কাওছার আলী মোড়লের মাথায় আঘাত করলে তিনি রক্তাত্ত জখম হন। তাকে গুরুত্বর আহতাবস্থায় সকালে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

[৫] কেশবপুর থানার ওসি উদ্দিন জানান, বড় ভাই কাওছার আলী মোড়লে মেয়েদের সাথে জমিজমা নিয়ে ছোট ভাই মোকছেদ আলী মোড়লের ছেলেদের কতাকাটকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এঘটনা দেখে কাওছার আলী মোড়ল সহ্য করতে না পেরে হার্ট এ্যাটাক করেন। ওসি আরো জানান, কাওছার আলী মোড়ল হার্টের রোগী। তিনি আগেও একবার হার্ট এ্যাটাক করেছিলেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

[৬] যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, কাওছার হত্যাকান্ডের জড়িতদের আটকের অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ