শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্দি-জ্বরে আক্রান্ত হলে গর্ভবতী মা তার সংস্পর্শে আসবেন না: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র হতে চারটি প্রসব পূর্বসেবা নিন বললেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা । মঙ্গলবার (৩০ জুন) অনলাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান মেডিকেল কলেজ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সকল সেবাচালু আছে।

[৩] প্রসবকালীন জটিলতা এড়াতে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে নিরাপদ প্রসবসেবার আহ্বান জানিয়ে বলেন, গর্ভকালীন পাঁচটি বিপদচিহ্ন জেনে রাখুন যেমন: চোখে ঝাপসাদেখা বাতীব্র মাথাব্যথা হওয়া, খিঁচুনি হওয়া, প্রসবের পূর্বে হঠাৎ রক্তপাত হওয়া, ভীষণ জ্বর হওয়া এবং প্রসব বিলম্বিত হওয়া। এগুলোর যেকোন একটি দেখাদিলে সাথেসাথে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগ করুন।

[৪] অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গর্ভবতী মায়েরা প্রয়োজন না হলে ঘর থেকেবের হবেন না। একান্ত প্রয়োজন হলে গর্ভবতীদের লোক সমাগম বেশি আছে এমনস্থান যেমন মার্কেট, বাজার-হাট ইত্যাদি এড়িয়ে চলার পরামর্শ দিলেন। তবে ঘরে থাকলেও নিয়মিতভাবে হাঁটাহাঁটি করবেন এবং হালকা ব্যায়াম করবেন। পরস্পরের মধ্যে তিন ফুটের অধিক দূরত্ব বজায় রাখতে হবে।মাছ,মাংসও ডিম ভালোভাবেসিদ্ধ করে খেতে হবে এবং কাঁচাদুধ খাওয়া যাবে না।

  • সর্বশেষ