শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিপিএন দিয়েও চীন থেকে ভারতীয় গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না

লিহান লিমা: [২] ভারতের গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে চীন। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সার্ভার ব্যতীত চীন থেকে কেউ ভারতের কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। হিন্দুস্থান টাইমস

[৩] বেইজিং থেকে ভারতের কূটনৈতিক সূত্র বলছে, এখন পর্যন্ত আইপি টিভির মাধ্যমে ভারতের টিভি চ্যানেলগুলোতে প্রবেশ করা যেতো। কিন্তু গত দুই দিন ধরে আইফোন ও ডেক্সটপে এক্সপ্রেস ভিপিএন কাজ করছে না।

[৪] ভিপিএন হলো একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম যা কি না ব্যবহারকারীদের কোনো রাষ্ট্রের সেন্সরশীপ এড়িয়ে নির্দিষ্ট অ্যাপ, ওয়েবসাইটে প্রবেশের সুযোগ করে দেয়। তবে ভিপিএন বন্ধ করার জন্য চীন উচ্চমাত্রার ফায়ারওয়েল প্রযুক্তি ব্যবহার করছে।

[৫] এর আগে সিএনএন এবং বিবিসিতে হংকংয়ে বিক্ষোভ নিয়ে কোনো নিউজে চীন থেকে প্রবেশ করা যেতো না। এছাড়া বাকি নিউজ দেখা যেতো।

[৬] গত ১৫ জুন লাদাখ সীমান্তে সংঘর্ষের পর থেকে চীন-ভারত উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, উইচ্যাট ও লাইকি সহ মোট ৫৯টি অ্যাপ বন্ধ করে দিয়েছে। যার মধ্যে বেশিরভাগই চীনের। ভারত সরকার বলছে, এই অ্যাপগুলো ভারতের সার্বভৌমত্ব, একাত্মতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রপাগাণ্ডা ছড়ায়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়