শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রামণের সময়ে কমলগঞ্জে ইনফ্লুয়েঞ্জা ও টাইফয়েডের প্রকোপ

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : [২] আতঙ্কিত হয়ে রোগীরা প্রাইভেট ফিজিশিয়ানের কাছে চিকিৎসা সেবা নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় প্রাইভেট চিকিৎসকদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।

[৩] জানা যায়, উপজেলা সর্বত্রই মানুষজন ভাইরাল ইনফ্লোয়েঞ্জায় ভোগছেন। ইনফ্লয়েঞ্জার কারণে রোগীর জ্বরের সাথে স্বর্দি, কাশি,মাথা ব্যথা রয়েছে। জ্বর, স্বর্দি, কাশি,ও মাথা ব্যথার কারণে প্রথমেই আক্রান্তদের মাঝে করোনার ভয় শুরু হয়। এ অবস্থায় স্থানীয় প্রাইভেট চিকিৎসকদের কাছে গেলে তাদের দেওয়া পরামর্শে ডায়গনস্টিক সেন্টারে গিয়ে রক্ত পরীক্ষা করে দেখা যায় ইনফ্লয়েঞ্জার সাথে রোগীরা টাইফয়েডে আক্রান্ত রয়েছেন। ইনফ্লয়েঞ্জা ও টায়ফয়েড আক্রান্ত কয়েকজন রোগী জানান, জ্বর, স্বর্দি, কাশি ও মাথা ব্যথা থাকায় প্রতিবেশীদের মাঝে গুঞ্জন শুরু হয়ে যায় করোনা আক্রান্ত হয়েছেন বলে।

[৪]কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার এলাকার প্রাইভেট চিকিৎসক ডা. নুরুল ইসলাম ও শমশেরনগর বাজারের প্রাইভেট চিকিৎসক ডা.শ্যামলেন্দু সেন শর্মা বলেন, এসময়টাই ইনফøয়েঞ্জা ও টায়ফয়েডের সংক্রমণকাল। এক এলাকায় ইনফ্লয়েঞ্জা শুরু হলে তা ভাইরাল হয়ে সর্বত্র ছড়াচ্ছে। আর এখন বৃষ্টির সময় হিসেবে পানি বাহিত রোগ টায়ফয়েডে মানুষজন আক্রান্ত হচ্ছেন।

[৫] ডা. নুরুল ইসলাম ও শ্যামলেন্দু সেন শর্মা বলেন প্রতিদিন তারা গড়ে ৩/৪ জন করে টায়ফয়েড রোগীর চিকিৎসা সেবা দিছেন। এসব রোগীরা বাসায় বিশ্রাম নিয়ে ফুটানো পানি পান করতে হবে। তবে ভয়ের কোন কারণ নেই বিশ্রামের সাথে নিয়মিত ঔষধ সেবন করলেই ইনফ্লয়েঞ্জা ও টায়ফয়েড রোগী সুস্থ্য হয়ে যাবেন।

[ ৬] কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়াও এখন কমলগঞ্জে ইনফ্লয়েঞ্জা ও টায়ফয়েড রোগের কথা স্বীকার করে বলেন ,আবহাওযার কারণে এ সময়ে এরোগ হয়ে থাকে। তবে এ রোগের প্রাদুর্ভাব তেমন দেখা যাচ্ছে না। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলা স্বাস্থ্য বিভাগ এদিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়