শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিচারবিভাগ শাঁখা-সিঁদুর পরতে বাধ্য করছে : বারখা দত্ত

দেবদুলাল মুন্না: [২] রাতে বাইরে না থাকার জন্য বলছে এ কথা বারখা দত্ত আজ দ্য হিন্দু অনলাইনকে এক ইন্টারভিউতে বলেন। তিনি বলেন, ভারতে বিচার বিভাগ স্বাধীন এ কথাটি আমরা জানি। গর্বও করতাম। কিন্তু ধীরে ধীরে কিছু বিচারকের আচরণে মনে হচ্ছে তারা নারীমুক্তির বিরোধী।

[৩] তিনি বলেন,আসামের গুয়াহাটি হাইকোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে বিচারপতি এক নারীর উদ্দেশে বলেন, শাঁখা-সিঁদুর পরেন না, মানে বিয়ে নামক প্রতিষ্ঠানই মানেন না! তার স্বামীর অভিযোগ, তার স্ত্রী সন্তান নিতেও চান না । এর কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন নারী। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে আদালত জানিয়ে দেয়, স্বামীর পক্ষের কারো এই ঘটনায় দোষ নেই।এরপর ওই নারী একা তাকতে শুরু করেন এবং মামলা করেন।

[৪] বারখা দত্তের মতে, শাঁখা-সিঁদুর কে পরবেন আর কে পরবেন না, সেটা একজন মানুষের ব্যক্তিগত অধিকারের পর্যায়ে পড়ে।

[৫]কিছুদিন আগেও আরেক বিচারক কর্নাটক হাইকোর্টের এজলাসে দাড়িয়ে থাকা এক ধর্ষিতাকে প্রশ্ন করেছিলেন,‘নারী হয়েও আপনি রাত ১১টায় কেন অফিস গিয়েছিলেন? মদই বা পান করেছিলেন কেন? নারীদের রাতে বাইরে থাকা যাবে না।

  • সর্বশেষ