শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান বিন বাংলা : ‘টিভিতে যারা সঞ্চালনা করেন, তারা মাস্ক ছাড়া কেন আসেন?

হাসান বিন বাংলা : ‘হানিফ সাহেব কেন কানাডা গেলেন?’ এই নিয়ে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া-সহ সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল। কেন? যথাযথ প্রক্রিয়ায় যদি পরিবারের সদস্যদের কাছে থাকতে তিনি কিছুটা সময় বিদেশে কাটাতে চান, তবে সমস্যা কোথায়? চলমান কোভিড-১৯ভাইরাস দুর্যোগে কানাডা যেতে হলে যে নাগরিকত্ব থাকাই লাগবে, তা কি নিশ্চিত আপনি? সমালোচনা করার অনেক স্পেস আছে তা নিয়ে সমালোচনা করুন কিন্তু অহেতুক কথাবার্তা না বলাই ভালো। একাত্তর টিভিতে সঞ্চালক হানিফ সাহেবকে প্রশ্ন রাখেন যে, ‘আপনার সন্তানদের কি এদেশে নিয়ে আসতে পারতেন না?’ একবার ভেবে দেখুন, প্রশ্নটি কি নীতি নৈতিকতার মান বজায় রাখছে? মিথিলার সন্তান/সন্তানগন (যদি থেকে থাকে) যদি কানাডা থাকতেন,বিদ্যমান পরিস্থিতিতে তিনি কি সুযোগ থাকলে তাদের দেশে নিয়ে আসতেন নাকি সেখানে চলে যেতেন? একটি প্রশ্ন, রাখলাম ইলেকট্রনিক মিডিয়ার কাছে যে, চলমান দুর্যোগে যেখানে মাস্ক পড়া বাধ্যতামূলক সেখানে টিভিতে যারা সঞ্চালনা করেন, তখন তারা মাস্ক ছাড়া কেন আসেন? যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব জনমানসে পড়ে সেহেতু তাদের উদাহরণ/উদ্দীপনা সৃষ্টির জন্য হলেও মাস্ক পড়া উচিত, কিন্তু তারা সে পথে হাঁটবেন না!

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়