শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালেহ্ বিপ্লব : রেহানার জন্য শোকগাথা

সালেহ্ বিপ্লব : ইত্তেফাকের ফটোসাংবাদিক রেহানা আক্তার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ফেসবুকে বলেছেন, কোন অনুষ্ঠানে দেখা হলে ছবি তুলে পাঠিয়ে দিত ইমেইলে... আজ শুনি ফটো সাংবাদিক রেহানা আমাদের ছেড়ে চলে গেছে...
করোনা কালে কত জনকে হারালাম।

রিপোর্টার শফিকুল ইসলাম লিখেছেন, কি নিমর্ম মানুষের জীবন। পথে প্রান্তরে চোখের সামনে যে মেয়েটি জীবনবাজি রেখে ছুটে চলেছে ভালো একটি ছবি সন্ধানে আজ সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। হায়রে জীবন,হায়রে কপাল। একপলকে রেহেনার অবুঝ শিশুটি তাকিয়ে আছে মায়ের নিথর দেহের দিকে। সে তো জানে না, তার মা আর ফিরে আসবে না,তাকে বুকে জড়িয়ে আর আদর করবে না।

হে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপরে ভালো রাখুন রেহেনাকে। ভালো থাকিস বোন আমার, তোর মত সংগ্রামী সাংবাদিক আজীবন বেঁচে থাকবি আমাদের অন্তরে। পারলে আমাদের ক্ষমা করে দিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়