শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক নান্নুকে হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে মামলা

সুজিৎ নন্দী : [২] দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুকে হত্যার অভিযোগে তার স্ত্রী শাহীনা হোসেন ও শাশুড়ি শান্তা পারভেজের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন নান্নুর ভাই নজরুল ইসলাম খোকন। এর আগে মৃতের স্ত্রীর করা একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলার সূত্র ধরে ঘটনাটির তদন্ত করে আসছিল পুলিশ।

[৩] বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, সাংবাদিক নান্নুর মৃত্যু নিয়ে শুরু থেকেই সহকর্মীসহ অনেকের নানা অভিযোগ ছিল। অনেকের মতে, এটি দুর্ঘটনায় নয় হত্যাকাণ্ড। সর্বশেষ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগে মামলা হয়েছে। এতে মৃতের স্ত্রী-শাশুড়ি ছাড়াও আরেকজনকে আসামি করা হয়েছে। তার খাওয়ানো স্যুপে বিষ মেশানো ছিল বলে আগেও অভিযোগ উঠেছিল। পুলিশ সব অভিযোগ তদন্ত করে দেখছে।

[৪] রাজধানীর বাড্ডার আফতাবনগরের তিন নম্বর সড়কের বি-ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার দশম তলায় থাকতেন নান্নু। গত ১২ জুন ভোরে সেখানে রহস্যজনক আগুনে তিনি গুরুতর দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। এর আগে গত ২ জানুয়ারি একই ঘরে অগ্নিকাণ্ডে মারা যায় তার ২৪ বছর বয়সী ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ