শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন আশঙ্কা রিপাবলিকানদের!

রাশিদ রিয়াজ : [২] বিভিন্ন জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস সুস্পষ্ট তাই কিছু রিপাবলিকান নেতা এধরনের আশঙ্কা বেশি আগে হলেও করছেন। ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসন বলেন যদিও বেশি মানুষ ট্রাম্প নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমনটি মনে করছেন না তবে বাস্তব হচ্ছে তিনি নির্বাচনে হেরে যেতে পারেন।

[৩] জেরুজালেম পোস্টের এ প্রতিবেদন বলছে যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন না হচ্ছে ততক্ষণ ট্রাম্পের নির্বাচনে জিতে আসা সত্যিই খুব কঠিন।

[৪] ট্রাম্পের নির্বাচন প্রচার সংশ্লিষ্টরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এটি ফেক নিউজ। ক্যাম্পেনের মুখপাত্র টিম মুর্তোফ ফক্স নিউজকে বলেন, সবাই জানে মিডিয়া জরিপ সবসময় ট্রাম্পকে নিয়ে ভুল তথ্যই দেয়। এটি সত্য হলেতো হিলারি ক্লিনটনেরই এখন হোয়াইট হাউসে থাকার কথা। এবারও এসব অপপ্রচার কাজে আসবে না।

[৫] টিম আরো বলেন, ২০১৬ সালেও মূলধারার মিডিয়াগুলো এধরনের অতিরিক্ত বিবৃতি দিয়েছে। এবারও তা অব্যাহত রয়েছে।
[৬] ফক্স নিউজ রিপাবলিকানদের উদ্ধৃতি দিয়ে বলছে, জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমতেই থাকলে তিনি সরে দাঁড়াবেন এমন কথা চাউর হচ্ছে, কিন্তু এর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আরেকজন রিপাবলিকান নেতা বলেন, বাজি ধরে বলতে পারি নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা না থাকার বিষয়টি নিশ্চিত হলে ট্রাম্প এ পথে পা মাড়াবেন না।

[৭] ফক্স নিউজের এক জরিপে ডেমোক্রেট প্রার্থ জো বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় ট্রাম্প ১২ পয়েন্ট পিছিয়ে আছেন। কোভিড নিয়ন্ত্রণে ট্রাম্পের যথাযথ ভূমিকার অভাব ও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সার্বিক পরিস্থিতিতে মনোযোগ না দেয়ার কারণে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমছে বলে অনেকে মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়