শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করা যুদ্ধ ঘোষণার শামিল : হামাস

ইমরুল শাহেদ : [২] সাম্প্রতিক সময়ে হামাস শাসিত গাজা ভূখণ্ডে এই ইস্যুতে বলতে গেলে প্রতিদিনই বিক্ষোভ মিছিল হচ্ছে। তবে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা। ডন, আরব নিউজ

[৩] শান্তি পরিকল্পনায় ১৯৬৭ সালে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের আবাসন এলাকা, জর্ডান উপত্যকা এবং প্যালেস্টাইনের দখল করা ভূখণ্ড, যা প্রায় ৫০ কিলোমিটারের মতো ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

[৪] ট্রাম্পের এই পরিকল্পনা ১ জুলাইতে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

[৫] হামাস এখন প্রহর গুণছে। তারা ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ইহুদী এই রাষ্ট্রটির সঙ্গে তিন বার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। কিন্তু হামাসের সামনে এবার ইসরায়েলের বর্তমান উদ্যোগ নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

[৬] ২০১৮ সালে করা একটা সমঝোতা চুক্তি থাকা সত্ত্বেও হামাস ও ইসরায়েলের বিরোধ লেগেই আছে। হামাস এখনো ইসরায়েলে মাঝেমধ্যেই রকেট ছুঁড়ছে। ইসরায়েলও তার পাল্টা জবাব দিচ্ছে।

[৭] গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোখাইমার আবু সাদা বলেছেন, ‘সীমান্ত কাঁটা তারের বেড়া এলাকায় আবারো উত্তেজনা দেখা দিতে পারে। শুরু হতে পারে প্ররোচনামূলক বিস্ফোরক ডিভাইসের হামলা।’

[৮] শুক্রবার রকেট হামলার কথা অজুহাত তুলে ইসরায়েল হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সমরাস্ত্রের কারখানাও রয়েছে। তার আগে হামলা হয়েছিল মে মাসের শুরুতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়