শিরোনাম
◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা ◈ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে বঙ্গমাতার ৯০ তম জন্মদিন

আনিস তপন: [২] সোমবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাঁর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে আগামী ৮ আগস্ট জন্মদিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে করোনা মহামারী বিবেচনা করে বঙ্গমাতার ৯০ তম জন্মদিবস ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হবে।

[৩] বঙ্গমাতার জীবনের আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্তগুলো উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী। তিনি ছিলেন মুক্ত চিন্তার অধিকারী, বিশ্বাসে অটল ও দৃঢ় প্রত্যয়ী নারী। বঙ্গবন্ধুর রাজনৈতিক কার্যক্রমে সকল চিন্তা ধারার সাথে যুক্ত ছিলেন তিনি। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর নেপথ্যে নেতৃত্বে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর অবর্তমানে এ মহীয়সী নারী সংগঠনের জন্য কাজ করে গেছেন ও কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন সমাজের অনুকরণীয় আদর্শ। তাঁর কর্ম ও জীবন আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ৮ আগস্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করে থাকে।

প্রস্তুতিমূলক সভার সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার সভায় বঙ্গমাতার ৯০ তম জন্মদিবস অনুষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। দিবসটি উদযাপন উপলক্ষে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়